ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মিরসরাইয়ে র‌্যাবের অভিযানে অস্ত্র সহ ৩জন গ্রেপ্তার


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ৪:৪৫
মিরসরাইয়ে অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (২৭ জুন) রাতে উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় আটক কৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 
আটককৃতরা হলো উপজেলার বারইয়ারহাট পৌর এলাকার রবিউল হোসেনের ছেলে আরিফ হোসেন (২০), করেরহাট ইউনিয়নের ছত্ত্বরুয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম (২৩), সলিমুল্লাহর ছেলে মো: নজরুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি, দুটি চাকু উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে মো: রাজু (২৪) ও মো: জামাল (২৫) পালিয়ে যেতে সক্ষম হয়। 
 
র‌্যাব -৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, করেরহাট-রামগড় রোড নন্দী বাড়ি প্রকাশ হিন্দু বাড়ীর বিপরীত পাশে পাকা রাস্তার উপর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে, গ্রেপ্তারকৃত নুরুল আলমের নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে করেরহাট এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। স্থানীয় একজন রাজনৈতিক নেতার ছত্রছায়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, করেরহাট ইউনিয়নে র‌্যাবের অভিযানে অস্ত্র সহ আটককৃত তিনজন আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সোমবার সকালে থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত