পদ্মা-যমুনার পানি বৃদ্ধিতে হরিরামপুরের নিম্নাঞ্চল প্লাবিত, বিপাকে কৃষক
পদ্মা-যমুনা অববাহিকায় অব্যাহত পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে বলে জানা গেছে।
জানা যায়, এ উপজেলার পদ্মা-যমুনা অববাহিকায় প্রবাহিত একমাত্র শাখা নদী ইছামতী। প্রতিদিন পানি বৃদ্ধিতে ইছামতী যেন ভরা যৌবনে ফিরে এসেছে। এতে করে ইছামতীর সংযোগ খাল দিয়ে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের মাঠে পানি প্রবেশ করছে। ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিন্দু মরিচের ক্ষেতে পানি প্রবেশ করায় বিপাকে পড়েছেন উপজেলার কয়েক হাজার কৃষক। ক্ষেতে পানি প্রবেশ করায় অনেকেরই মরিচ গাছ মরে যাচ্ছে। দ্রুত পানি আসায় মরিচের আমদানিও যেন অনেকটাই কমে গেছে হাট-বাজারেও। ফলে বাজারে মরিচের দামও অনেকটা বৃদ্ধি পেয়েছে।
উপজেলার ঝিটকা বাজারের মরিচের আড়তদাররা জানান, ক্ষেতে পানি আসায় মরিচের আমদানি অনেকটাই কমে গেছে। ফলে ৪-৫ দিন আগে যে মরিচ ১৭-১৮ টাকায় কিনেছি, এখন তার দাম ৩৭-৩৮ টাকা। মরিচের আমদানি যত কমবে, দামের পরিমাণও তত বাড়বে।
মাচাইন গ্রামের মোশারফ হোসেন জানান, আমি তিন পাখি মরিচ চাষ করেছিলাম। সব ক্ষেতেই পানি উঠে গেছে। নতুন অনেক সাজ এসেছিল। কিন্তু হঠাৎ করে পানি আসায় এখন আর গাছই বাঁচবে না।
উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা উজানপাড়া গ্রামের কৃষক বারেক জানান, ‘ক্ষেতে পানি চইলা আইছে। ২-৩ দিনের মধ্যেই গাছ মইরা যাইব। এ বছরের মতো মরিচের আবাদ শেষ। তাড়াতাড়ি পানি আসায় মরিচচাষিদের অনেক ক্ষতি হয়ে গেল।
হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফফার জানান, এ উপজেলায় সর্বমোট ১ হাজার ২৮৫ হেক্টর জমিতে বিন্দু ও কারেন্ট মরিচের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রা অতিক্রম করে আবাদ হয়েছে ১ হাজার ৬৬৫ হেক্টর জমি। এ বছর মরিচের ফলনও অনেক ভালো হয়েছিল। দামও ছিল বেশ ভালো। কিন্তু দ্রুত বন্যার পানি প্রবেশ করায় কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
পানি বৃদ্ধির ব্যাপারে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন মুঠোফোনে জানান, পদ্মা-যমুনা অববাহিকার আরিচা পয়েন্টের পানি বর্তমানে বিপদসীমার দেড় মিটার নিচে থাকলেও প্রতিদিন প্রায় ২০ সে.মি পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভবনা রয়েছে।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied