ফরিদপুরের দুর্গম চরে নিষিদ্ধ মাছ ধরার চায়না দোয়ারি ও জাল ব্যবহার করা হচ্ছে
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের দুর্গম চরে ৩নং ওয়ার্ডের মনসুরাবাদ ও খলিল মণ্ডলেরডাঙ্গিসহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত চায়না দোয়ারি ও জাল বিক্রি এবং সরবরাহ করে আসছে একই এলাকার লুৎফর রহমান সরদার। দীর্ঘদিন ধরে দুর্গম চরের ফাকের আলীর বাজারে এ রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে সে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।
সরেজমিন দেখা যায়, লুৎফর সরদার, জুলহাস সরদার এবং তার পিতা হবি সরদার নিজ বাড়িতে নিষিদ্ধ ঘোষিত চায়না মাছ ধরার দোয়ারি ও জাল তৈরি করছে।
এলাকাবাসীরা জানান, এই নিষিদ্ধ ঘোষিত দোয়ারি ও জাল পার্শ্ববর্তী জেলার মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় সরবরাহ করে থাকে এবং চরের বিভিন্ন খাল, বিল ও নালায় দোয়ারি ও জাল পেতে দেশীয় প্রজাতির মাছ শিকার করছে। লুৎফর সরদার প্রভাবশালী বিধায় এলাকার অনেকেই ভয়ে কথা বলতে সাহস পায় না। এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত দোয়ারি ও জাল তৈরি এবং সরবরাহহের বিষয়ে লুৎফর সরদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্গম চরের আজগর, মতিয়ার, মোতালেব গং জানান, নিষিদ্ধ ঘোষিত চায়না দোয়ারি ও জাল সরবরাহের কারণে আমরা বর্ষা মৌসুমে দেশীয় কোনো মাছ ধরতে পারছি না। চায়না দোয়ারি ও জালের কারণে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। আমরা দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied