ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে আশ্রয়কেন্দ্রে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো প্লাবন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২২-৬-২০২২ দুপুর ৪:৫৬

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত  বেলাগাঁও গ্রামের সুহেল মিয়ার পরিবার আশ্রয় নেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে। আজ বুধবার (২২ জুন) সকাল ৮ টায়  সুহেল মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী আলেখা বেগমের প্রসব ব্যথা উঠে। এরপর জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সহায়তায় সকাল ৮টায় আশ্রয়কেন্দ্রে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন আলেখা বেগম। পরে দুর্যোগে জন্ম নেওয়া এ শিশুর নাম রাখা হয়েছে প্লাবন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ।

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ বলেন, আমাদের বিদ্যালয়ের  আশ্রয়কেন্দ্রে শিশুটির জন্ম নেওয়ায় নাম রাখা হয়েছে প্লাবন।

সন্তান প্রসবে সহযোগিতা করেন জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. অসিত দেবনাথ, সহকারী সার্জন ডা. ফারহানা রহমান, স্বাস্থ্য পরিদর্শক রতীশ চক্রবর্তী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সীমা রাণী দাস, অনুরুদ্র পাল।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী