ঢাকা রবিবার, ৮ মার্চ, ২০২৬

সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে : পরিবেশমন্ত্রী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২২-৬-২০২২ বিকাল ৫:২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন  বলেছেন, সরকার বন্যাকবলিত মানুষের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে। এ সরকার বন্যাসহ যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। যতদিন বন্যা থাকবে ততদিন খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছুর সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে এসেছিলেন এবং ঘোষণা করেছেন বন্যাকবলিত মানুষের জন্য যা যা প্রয়োজন সবকিছু তিনি করবেন। সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠন আপনাদের পাশে আছে এবং থাকবে।

পরিবেশমন্ত্রী আজ বুধবার(২২ জুন) মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন এবং অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ. মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া, কিশোর রায় চৌধুরী মণি, আব্দুল কাদির দারা প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী বলেন, আমাদের দেশ বন্যাপ্রবণ এলাকা। তাই আমাদের এ ধরনের দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হবে। মৌলভীবাজারে বন্যা আরো কয়েক দিন চলমান থাকতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, বেশি বন্যা হলে বিদ্যুৎ স্টেশন তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। ফলে দিয়াশলাই, টর্চলাইট, মোমবাতিসহ প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখতে হবে। আত্মবিশ্বাস ও মনের জোর রাখতে হবে। যে কোনো প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে হবে। 

উল্লেখ্য, আজ পরিবেশমন্ত্রী জুড়ী উপজেলার বন্যাকবলিত ৮৫০টি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ আনুষঙ্গিক জিনিষপত্র সংবলিত ত্রাণসামগ্রী বিতরণ করেন। 

এমএসএম / জামান

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়লেখায় বিএনপি নেতার হাতে ভিজিএফ কার্ড দিল প্রশাসন

তাড়াশে আন্তর্জাতিক নারী দিবস পালিত

টুঙ্গিপাড়ায় আড়ম্বরপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত

আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান: উৎকণ্ঠায় পরিবার

মনপুরায় দিনের আলোতে দোকানঘরের তালা ভেঙে দখল

বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

হিল উইমেন্স ফেডারেশনের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিশুদের অন্যতম বিনোদন কেন্দ্র চাঁদপুরের কিড্স কিংডম

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

কালকিনিতে প্রগতি সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

চন্দনাইশে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা