ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে বন্যার পানিতে ডুবে নিখোঁজ চা শ্রমিক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৩-৬-২০২২ রাত ১০:৯

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে রণ রিকমন (৪০) নামের এক ব্যক্তি গতকাল বুধবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে বৃহস্পতিবার (২৩ জুন) কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। তারা উদ্ধারে ব্যর্থ হয়ে সিলেটে ডুবরী দলকে খবর দিলে  বেলা তিনটায়  দিকে  উদ্ধারে নামেন ডুবরী দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
রণের বাড়ি উপজেলার ধমাই চা-বাগানের নতুন টিলা এলাকায়। তিনি ওই বাগানের শ্রমিক। 
স্থানীয় লোকজন ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ধামাই বাগানের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে গেছে। রণদের বাড়িতে ঢোকার রাস্তায় কোমরসমান পানি। আর রাস্তার দুই পাশের নিচু জমিতে ১০ থেকে ১২ ফুট পানি। রণ গতকাল রাত নয়টার দিকে স্থানীয় একটি দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে বাড়ি ফিরছিলেন। কিন্তু তিনি নৌকা না পেয়ে হেঁটে রওনা দেন। একপর্যায়ে বাড়ির সামনে তিনি ডুবে যান। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন সাঁতরে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। 
কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা সোলায়মান হোসেন বলেন, নিখোঁজ ব্যক্তির এখনো সন্ধান পাওয়া যায়নি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধারকাজ চালাচ্ছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী