ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে নবজাতকের লাশ উদ্ধার


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৩-৬-২০২২ রাত ১০:২৪
ফরিদপুর শহরের বাইপাস সড়কের পাশে আলালপুরে একটি বাগানে ফেলে রাখা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
 বৃহস্পতিবার দুপুরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
একটি কালো ব্যাগের মধ্যে ওই বাগানে লাশটি ফেলে রাখা হয়। আলালপুর নামেন ওই এলাকাটি বর্দ্ধিত ফরিদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলালপুর গ্রামের মো. রানা মন্ডল নামে এক যুবক জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় একজন ভ্যানচালক প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই বাগানে যায়। এসময় বাগানের মধ্যে সে ব্যাগটি দেখতে পেয়ে আশেপাশে থাকা লোকজনকে জানায়। ওই ব্যাগ হতে নবজাতকের একটি পা বের করা ছিলো। এরপর বেলা ১১টার দিকে উপস্থিত জনতা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানায়।

কোতোয়ালি থানার এসআই মিজান জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ব্যাগটি খুলে সেখানে নবজাতকের ওই লাশ দেখতে পাওয়া যায়। এরপর সেটি উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নবজাতকের নাভীর নাড়ীও কাটা হয়নি জানিয়ে তিনি বলেন, উদ্ধার হওয়া ওই যুবকের পরিচয় সনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার আবেদন জানানো হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি ঘটনার রহস্য উদ্ধার করতে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা