জুড়ীতে গাছের ডালে অজগর
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গাছের ডালে একটি অজগর সাপের দেখা মিলেছে। শনিবার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমতৈল গ্রামের দেবাশীষ দাশের বাড়ির একটি আগর গাছের ডালে অজগর সাপটিকে দেখা যায়।
তবে রোববার (২৬ জুন) দুপুরে দেবাশীষ দাশ জানান, রাতের কোনো এক সময় অজগর সাপটি আগর গাছ থেকে নেমে অনত্র চলে গেছে। সকাল থেকে আমরা খোঁজ করে সাপটিকে আর পাইনি।
ধারণা করা হচ্ছে, বন্যায় পাহাড়ি ঢলের সাথে সাপটি এখানে ভেসে এসেছে। পরে খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে উঠে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত হন। গতকাল সন্ধ্যা হয়ে পড়ায় সাপটিকে বন বিভাগের কর্মকর্তারা উদ্ধার করতে পারেননি।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গতকাল বিকেল থেকে স্থানীয় একজনের একটি ছাগল পাওয়া যাচ্ছিল না। এলাকাবাসীর ধারণা, অজগরটি ছাগলটিকে খেয়ে ফেলেছে।
এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, খবর পেয়ে সাপটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে আমরা বন বিভাগের কর্মকর্তাদের পাঠিয়েছিলাম। পরে সন্ধ্যা হওয়ায় সাপটিকে বন বিভাগের কর্মকর্তারা উদ্ধার করতে পারেননি। আজ সকালে খবর নিয়ে দেখি সাপটি এ এলাকায় আর নেই।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ