ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৭-৬-২০২২ বিকাল ৫:৮

মাগুরার শ্রীপুরে শ্রীপুর বাহিনীর সহ-অধিনায়ক কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোল্লা নবুয়ত আলীর আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সত্তার। শ্রীপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম।

বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টুর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার রেজাউর রহমান রিজু, জেলা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার দপ্তর ওয়ালিদুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সরকারী কমান্ডার প্রচার হুমায়ন কবির, মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জহুরে আলম, শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু বক্কার মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, বীরমুক্তিযোদ্ধা ওসমান গণি, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম রাজু, বীরমুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবু আনছার নাজাত আশা এবং শ্রীপুর বাহিনীর সহ-অধিনায়ক বীরমুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর সন্তান এ্যাডভোকেট শফিকুল ইসলাম আরাফাত।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার