জীবননগরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কৃষি অধিদপ্তর হলরুমে মঙ্গলবার (২৮ জুন) বেলা ১১টায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে খরিপ/২০২২-২৩ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী আরিফুল ইসলামেএর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন।
অনুষ্ঠানে ১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষকপ্রতি গ্রীষ্মকালীন ঘ-৫৩ ভ্যারাইটির এক কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি পটাশ, ২০ কেজি ডিএপি সার, পলিথিন এবং বিভিন্ন উপকরণসহ ২ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়।
জামান / জামান
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২