ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মহাখালি ইউনিয়ন পরিষদ

অফিস টাইমে জ্বলছে লাইট-পাখা, বাইরে তালা!


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৮-৬-২০২২ বিকাল ৫:১৪

মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিস টাইমে লাইট ও পাখা চালিয়ে রাখতে দেখা গেছে।  প্রতিটি অফিসের ভেতরে দেদার পাখা ও লাইট চলছে। অথচ কোনো কর্মকর্তা নেই। এদিকে, পরিষদে আসা সেবাগ্রহীতারা পরিষদের বিভিন্ন জায়গায় বসে সময় কাটাচ্ছেন।

সরেজমিন মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে মহাখালী ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ইউপি সচিব তামিনা তামান্না ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শায়লা আক্তারের কক্ষে লাইট ও ফ্যান চলছে। আর সেবা নিতে আসা ১৫-২০ জন বাইরে বসে আছেন।

কথা হয় সেবা নিতে আসা কয়েকজনের সাথে। তারা জানান, আমরা জন্ম নিবন্ধন সংক্রান্ত বিষয়ে পরিষদে এসেছি। দীর্ঘক্ষণ ধরে বসে আছি। তারা যেন কী করছে। কয়েক দিন পরপরই এমনটা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, জরুরিভিত্তিতে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ঢালী পরিষদের সবাইকে নিয়ে আলোচনা সভায় বসেছেন। পরিষদের বিভিন্ন সভা ও আলোচনা সভা হবে এটাই স্বাভাবিক। তাই বলে বিদ্যুতের অপচয় করে বিদ্যুৎ সংকট তৈরি করা কোনো দায়িত্বশীল মানুষের কাজ নয় বলে মনে করছেন অনেকে।

কথা হয় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শায়লা আক্তারের সাথে। তিনি জানান, আমি আসলে কাজে ব্যস্ত ছিলাম এবং আমার একটু ব্যাংকে কাজ ছিল। কক্ষে লাইট-ফ্যান চালানো ছিল। আমার ভুল হয়েছে।

এ বিষয়ে ইউপি সচিব তামিনা তামান্না তামান্নার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায় নি।

ইউপি চেয়্যারম্যান আলহাজ শহিদুল ইসলাম ঢালীকে কয়েকবার ০১৭১৫০০৫৩০৯ নাম্বারে কল করেও পাওয়া যায়নি।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা