জীবননগরের অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টের অভিযান
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকায় অবৈধভাবে নদীর মাটি উত্তোলন করায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ভৈরব নদসহ আশপাশের নদী খননের অবশিষ্ট মাটি অবৈধভাবে একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ভাটায় বিক্রি করে দেয়া হচ্ছে। এ সংবাদ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। জীবননগর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
এলাকাবাসী জানান, বেশ কিছুদিন ধরে একটি সিন্ডিকেট এলাকায় প্রভাব বিস্তার করে জীবননগর থানার উথলী, সিংনগর এবং দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা এলাকার ভৈরব নদের মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করছে। দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের পাশে দর্শনা রেলগেট সংলগ্ন স্থানে ব্রিজ স্কেলে মাটি ভরাটের জন্য পানি উন্নয়ন বোর্ডের অনমুতি থাকলেও তারা সেখানে ভরাটের পাশাপাশি বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছে। পরবর্তীতে জীবননগর ভূমি অফিস হতে অভিযান পরিচালনা করে ওই সিন্ডিকেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় এলাকার মানুষজন সন্তুষ্টি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ভৈরব নদ খননের কাজ শুরু হওয়ার পর থেকেই জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে রাতে ও দিনে ট্রাক্টরযোগে নদের মাটি নানা ধরনের কৌশল অবলম্বন করে বিভিন্ন ব্যক্তি ও ইটভাটার মালিকদের কাছে বিক্রি করা হচ্ছে। কোনোভাবেই তাদের লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না। অনেকেই আবার ভৈরব নদ খননের অতিরিক্ত মাটি অপসারণ ও বিক্রির অনুমতিপত্র দেখালেও সেখানে যেসব শর্ত উল্লেখ করা হয়েছে, তা সঠিকভাবে মানছেন না।
এমএসএম / জামান
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
Link Copied