ফরিদপুরে হত্যা মামলার আসামি আটক
পাওনা টাকা পরিশোধ না করায় জুয়া খেলার কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয় গরু বেপারী শরিফ শেখকে (৩৫)।বুধবার (২৯ জুন) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, হত্যাকাণ্ডে জড়িত শরিফ বাকাউলকে (২৬) মঙ্গলবার (২৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই সেলিম মোল্যার নেতৃত্বে অভিযান চালিয়ে রহিমপুর মধ্যপাড়া হতে গ্রেফতার করা হয়। পুলিশ হত্যাকাণ্ডের একমাত্র আসামি ও ব্যবহৃত একটি দা উদ্ধার করেছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা আরো জানান, শরিফ শেখের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল শরিফ বাকাউলের। তাদের সম্পর্ক অত্যন্ত গভীর ছিল। দিনের বেশিরভাগ সময় একসাথে কাটাত এবং উভয়েরই জুয়া খেলার অভ্যাস ছিল। বিভিন্ন সময়ে শরিফ শেখের কাছ থেকে সে ১ লাখ ৮৯ হাজার ৫০ টাকা ধার নেয়। ওই টাকা পরিশোধ না করায় তাদের মাঝে কথা কাটাকাটি হলে শরিফকে খুন করার পরিকল্পনা নেয় তার বন্ধু। তবে খুন করার আগে সে কিছুই বুঝতে দেয়নি এবং আগের মতো বন্ধু রূপেই একসাথে চলাফেরা করেছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৫ জুন রাত ১০টার দিকে একটি চায়ের দোকান থেকে জুয়া খেলার প্রলোভন দিয়ে শরিফ শেখকে ডেকে নিয়ে যায় শরিফ বাকাউল। এরপর সেখানে সুযোগমতো পেছন থেকে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। ধারালো দায়ের কোপে শরিফ শেখের মাথা তিন খণ্ড হয়ে যায়। এ ব্যাপারে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied