ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জীবননগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত


মহিবুল ইসলাম মুকুল, জীবননগর photo মহিবুল ইসলাম মুকুল, জীবননগর
প্রকাশিত: ৩০-৬-২০২২ দুপুর ১:৩৭
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০টায় জীবননগর উপজেলা অডিটোরিয়ামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান।
 
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, থানার অফিসার ইনচার্জ (অপারেশনস) মাহাবুবুর রহমান প্রমুখ।
 
এছাড়াও জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ইউনিয়ন চেয়ারম্যান এবং সাংবাদিকরা কর্মশালায় অংশ নেন।
 
কর্মশালার শুরুতে সমন্বিত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। পরে জেলার ভিত্তিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
কর্মশালা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২