ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

উদ্বোধনী অনুষ্ঠান থেকে আর ফেরেনি ফরিদপুরের বুদ্ধিপ্রতিবন্ধী ওহিদুল


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৩০-৬-২০২২ দুপুর ২:৫৯
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়েছিল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের দাড়িয়ার মাঠ গ্রামের ইউনুস মিয়ার ছেলে ওহিদুর রহমান ওহিদুল (৩৫)। কিন্তু এরপর সে আর বাড়ি ফিরেনি। 
 
জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অবসরপ্রাপ্ত গাড়িচালক ইউনুস মিয়ার তিন ছেলের মধ্যে সবার ছোট এই ওহিদুল। তার মা মারা গেছে। বড় দুই ভাই বিয়ে করে পরিবার নিয়ে আলাদা থাকে। বৃদ্ধ বাবার সাথে বাড়িতে সঙ্গি ছিল এই ওহিদুল। বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেটিকে না পেয়ে তার বৃদ্ধ বাবা ও ভাইয়ের অজানা আশঙ্কায় দিনাতিপাত করছেন।
 
ওহিদুলের পিতা ইউনুস মিয়া জানান, গত শনিবার সকালে তার ছেলে ওহিদুল পদ্মা সেতুর উদ্বোধন দেখতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। একটি লুঙ্গি ও হাফহাতা গেঞ্জি গায়ে সে বের হয়। কিন্তু অনুষ্ঠান শেষে আর সে বাড়ি ফিরেনি। পথের খরচের জন্য তার লুঙ্গির কোমড়ে বেশকিছু খুচরা টাকার নোট গচ্ছিত ছিল।
 
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সাহেব আলী জানান, ওহিদুল খুব শান্ত প্রকৃতির। আস্তে আস্তে এবং কম কথা বলে। বাইরের লোকেরা তার কথা পরিস্কারভাবে বুঝতে পারে না। ভাঙ্গা বাজারে বিভিন্ন দোকানে বসে থাকতো সে। পরিচিতরা তাকে ভালোবেসে পাঁচ-দশ টাকার নোট দিতো। তবে সে টাকার বড় নোট নিতো না। আলাভোলা ওহিদুল পরিচিতদের অপছন্দের ছিলো না। ওহিদুল বেশ মোটা আকৃতির।
 
তার মুখমণ্ডল গোলাকার এবং মুখে চাপ দাড়ি রয়েছে। গায়ের রং শ্যামলা। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। ওজন হবে আনুমানিক ৯৫ থেকে ১০০ কেজি। হারিয়ে যাওয়া এই বুদ্ধিপ্রতিবন্ধীর সন্ধান পেলে ভাঙ্গায় তার পরিবারের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর : ০১৭১২৫৪২৮২৬, ০১৭১১৫৭১১১৫।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা