ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দার সদর বেড়া গ্রাম থমথমে : আতংকে নারী -শিশুরা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২-৭-২০২২ দুপুর ১:৩৮
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে আধ্যিপত্য বজায় রাখতে হামলার ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুটি মামলা দায়েরের ঘটনায় আতংকে সময় পার করছে গ্রামের কয়েকশ নারী ও শিশু। শনিবার (২ জুলাই) সরোজমিন ওই এলাকায় গেলে নারীরা তাদের আর্তি জানান। যদিও পুলিশের দাবি, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 
 
মামলার বিবরণ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের আরেফিন খানের সাথে সালাম শেখের পক্ষের বিরোধ চলে আসছিল পূর্ব থেকেই। গত ২৮ জুন রাতে আরেফিন খান তার পক্ষের ৭-৮ জনকে নিয়ে কোরবানিসংক্রান্ত একটি সভা শেষে সালাম শেখের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পূর্ব থেকে সংঘবদ্ধ হয়ে থাকা ২০-২৫ জন লাঠিসোঁটা, সড়কি, রামদা ও নানা ধরনের দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এলাপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এতে আরেফিন খান, নিরু শেখ, রেজাউল খান, নাঈম শেখ, হারুন চৌধুরীসহ কয়েকজন গুরুত্বর আহত হন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে অবস্থা গুরুত্বর হওয়ায় আরেফিন খানকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
 
আরেফিনের জখমের বর্ণনা দিতে গ্রিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, কুপিয়ে আরেফিনের পায়ের হাড় কেটে ফেলা হয়েছে।সামান্য কিছু অংশ চামড়ার সাথে ঝুলে রয়েছে।
 
মামলার বাদী বাবুল খান জানান, হামলাকারীরা পূর্বপ্রস্তুতি নিয়েই এ হামলা চালায়। তিনি দাবি করেন, এ ঘটনাকে ধামাচাপা দিতে হামলাকারীরা ওই উপজেলার এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিকে দিয়ে চাপ প্রয়োগ করে আহতদের স্বজনদের নামে হামলার নাটক সাজিয়ে পাল্টা মামলা দায়ের করেছে, যে কারণে আহতদের স্বজনরাও এখন পালিয়ে বেড়াচ্ছে।
 
এদিকে, এই দুটি মামলাকে কেন্দ্র করে মামলার আসামিসহ উভয়পক্ষের পুরুষ সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন। ফলে বাড়িতে অবস্থান করা নারী ও শিশুরা আতংকের মধ্যে সময় পার করছে।
 
ওই গ্রামের নারী সেলিনা আক্তারসহ কয়েকজন জানান, হামলাকারীরা পাল্টা হামলার মামলা দায়ের করে আরো বেপরোয়া হয়ে উঠেছে। এরই মধ্যে কয়েকবার হামলার চেষ্টা করেছে, এমনকি বাড়িঘরে এসে নারীদেরও হুমকি-ধমকি দিয়ে গেছে। নারীরা তাদের ও পরিবারের শিশুদের নিরাপত্তা নিশ্চত করার দাবি জানিয়েছেন।
 
সংশ্লিষ্ট তালমা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল হোসেন জানান, হামলার পর খবর পেয়ে আরেফিন খানের পক্ষকে প্রতিশোধমূলক কোনোকিছু না করার জন্য নিবৃত রেখেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হামলাকারীদের আইনের আওতায় আনা জরুরি বলে জানান তিনি। 
 
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেন জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকা পুলিশের নজরদারিতে রয়েছে। মামলার এহাজারভুক্ত আসামি সালাম শেখকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা