ধামরাইয়ের যাদবপুর ইউনিয়ন পরিষদে দুধ, ভুসি ও নগদ অর্থ বিতরণ
প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা করোনা ভাইরাসের বিস্তৃতি ও প্রাদুর্ভাব মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে ত্রাণকার্যক্রমের অংশ হিসেবে গবাদিপশুর জন্য ৩১টি পরিবারকে ৫ কেজি করে ভুসি, ৩১টি পরিবারকে শিশুখাদ্য দুধ (এক প্যাকেট) এবং ৫০টি পরিবারকে ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) যাদবপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ দুধ, ভুসি ও নগদ অর্থ বিতরণ করেন যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী ইছাক।
বিতরণকালে চেয়ারম্যান আইয়ুব আলী ইছাক বলেন,আমি করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ এমপির দিকনির্দেশনায় মাস্ক, হ্যান্ড সাইরাইজার, খাদ্ সহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত করে দিয়েছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আমিনুল ইসলাম, হানিফ মোল্লা, লাইলী বেগম, সামছুরনাহার জোৎস্না, বিলকিস বেগম প্রমুখ।
এমএসএম / জামান
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার