ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাঁচপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ২-৭-২০২২ দুপুর ২:১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে হেলপার নিহত হয়েছেন। ওই হেলপারের নাম মো. শান্ত (১৯)। এ ঘটনায় ট্রাকচালক রুবেল (২৫) আহত হন। নিহত হেলপার শান্ত ঝিনাইদহের কালীগঞ্জের মৃত মহব্বত আলীর ছেলে। শনিবার (২ জুলাই) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী একটি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের চাঁদমহল সিনেমা হলের সামনে দিয়ে বেপরোয়া গতিতে অতিক্রম করছিল। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি এসএস পাইপের দোকানে ঢুকে যায়। এ সময় ট্রাকের হেলপার শান্ত মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া চালক রুবেলকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে এ সময় দোকানে কেউ ছিলেন না, বন্ধ ছিল। দোকানের মালামালের ক্ষতি হয়েছে বলে জানা যায়।  

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নবীর হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ট্রাকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে।

এমএসএম / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ