ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর

আর্থিক সহায়তা পেল ডিপোর অগ্নিকাণ্ডে আহত নিহতের স্বজনরা


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৩-৭-২০২২ দুপুর ২:২১

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের মাঝে সীতাকুণ্ড সমিতি-ইউকের পক্ষ হতে অর্থ সহায়তা করা হয়েছে। সীতাকুণ্ড সমিতি-ইউকের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বর্তমান উপদেষ্টা আলিম উল্লাহ রাহাতের সভাপতিত্ব ও মো. আশ্রাফুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম।

গতকাল শনিবার (২ জুলাই) বিকেল ৩টায় সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড সমিতি ইউকের প্রতিনিধি বিশিষ্ট কবি ও সাংবাদিক মিল্টন রহমান, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউল আলম মুরাদ, বিশিষ্ট ব্যবসায়ী  আ ফ ম বোরহান, সাংবাদিক মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু। 

অনুষ্ঠানে বিএম ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের পরিবারের মাঝে অন্তত ৬ লাখ টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়।

উক্ত অর্থ সহায়তা পাওয়ার পর নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যদের আহাজারিতে পৌর মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিখোঁজ পরিবারগুলো বিএম ডিপো কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ করে কান্নায় ভেঙে পড়েন।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ