ভোরের উষ্ণতায় শালিকের মেলা
ভোরের উষ্ণতায় হাজারো শালিকের মিলন মেলা। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে নাটোর বোনপাড়া মহা সড়কের পাশে অবস্থিত মুক্তা হোটেল এন্ড রেস্টুরেন্ট সূর্যোদয়ের আগ থেকেই বিভিন্ন ভবনের ছাদ ও বৈদ্যুতিক তার ও হোটেলের সামনেই মাটিতে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করে হাজার হাজার শালিক পাখি। কখন ছিটাবেন খাবার। ঠিক সময়মতো প্যাকেট ভর্তি চানাচুর নিয়ে হাজির হোটেল মালিক আল -আমিন ও আর কিছু কর্মচারীরা।
কিচিরমিচির শব্দে ছুটোছুটি-হুড়োহুড়ি। এরপর পেটপুরে চানাচুর খেয়ে ছুটে চলে এদিক সেদিক। এ যেন এক অপার মনোমুগ্ধকর দৃশ্য। প্রায় কয়েক বছর ধরে শালিক পাখিদের এভাবেই আপ্যায়ন করছেন আল-আমিন ।
আল-আমিন ও তার কর্মচারীরা জানান, খুব ভোরে হোটেলে আসতে হয় আমাদের । একদিন দোকানের সামনে কয়েকটি শালিক পাখিকে খাবারের জন্য চেঁচামেচি করতে দেখে তাদের চানাচুর খেতে দেন একজন পথচারী । ঠিক পরদিন একুই ভাবে খাবারের জন্য পাখির সংখ্যা বাড়তে থাকে। তারাও খাবার দেন আনন্দচিত্তে। এভাবে শালিক পাখিদের সঙ্গে তৈরি হয় সখ্যতা তাদের।
বর্তমানে প্রতিদিন প্রায় কয়েক হাজার শালিক পাখিকে প্রায় পাচঁশো থেকে হাজার টাকার চানাচুর দিয়ে আপ্যায়ন করে চলেছেন তিনি। আর এ কাজটি তিনি করছেন কয়েক বছর ধরে। শালিক পাখিকে খাবারের এ আয়োজন যাতে ভবিষ্যতেও চালু থাকে সে উদ্যোগ নিয়েছেন আল- আমিন।
সমরের অনুপস্থিতিতে কখনও তার বাবা, ভাই , স্বজন অথবা দোকানের কর্মচারীরা পাখিকে খাবার দেন। তিনি আশা করেন, তার দেখাদেখি পাখিদের আপ্যায়নে অন্যরাও এগিয়ে আসবেন।
শালিকদের আপ্যায়নের দৃশ্য মন কাড়ে প্রাতঃভ্রমণে বের হওয়া মানুষ আর পথচারীদের। ভ্রমণে ও জরুরি কাজে বের হওয়া মানুষ অবাক হয়ে দৃশ্যটি উপভোগ করেন। আর সাধুবাদ জানান এই পাখি প্রেমকে।
হাটিকুমরুল এলাকার বাসিন্দা ও মনিরুল ইসলাম ও শাহীন আলম জানান, প্রতিদিন ভোরে বেলা একটু হাঁটাহাঁটি করি। একদিন ওই দোকানের পাশ দিয়ে যাবার সময় দেখি পাখির কিচিরমিচির। কাছে গিয়ে দেখি হাজার হাজার শালিক পাখিকে চানাচুর খাওয়াচ্ছেন আল-আমিন । আমার কাছে খুবই ভাল লেগেছে বিষয়টি। এমন মানুষও বর্তমান সমাজে আছে। তিনি অনুসরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই পাখিপ্রেম দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত।
স্থানীয়রা মনে করেন, আল-আমিনের মত পাখিপ্রেম জীববৈচিত্র ও প্রকৃতি সংরক্ষণে ভূমিকা রাখবে। তাকে দেখে যদি অন্যরাও উৎসাহিত হয়ে পাখির প্রতি ভালবাসা নিয়ে এভাবে কাজ করে তাহলে সমাজ ও দেশ উপকৃত হবে।
এমএসএম / জামান
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
Link Copied