কালিয়ার পহরডাঙ্গায় পশুর হাট জমে উঠলেও দামে হতাশ ব্যাপারী ও খামারিরা
ঈদুল আজহাকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী পহরডাঙ্গা পশুর হাট জমে উঠলেও আশানুরূপ দাম নিয়ে হতাশা বিরাজ করছে ব্যাপারী ও খামারিদের মাঝে। রোববার (৩ জুলাই) সাপ্তাহিক হাটের দিন পর্যবেক্ষণে গেলে এ কথা জানান ব্যাপারী ও খামারিরা।
তাছাড়া গোখাদ্যের দাম বাড়ায় এবং কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় হতাশায় আছেন বলে তারা জানান। আবার ক্রেতারা গরু দেখছেন কিন্তু যে দাম হাঁকছেন তাতে গরুপ্রতি কেনা মূল্যের থেকেও ২-৪ হাজার টাকা কম বলছেন তারা। তাই এবার ঈদ কেমন কাটবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ব্যাপারী ও খামারিদের মধ্যে।
সরেজমিনে হাটে গিয়ে জানা যায়, ঐতিহ্যবাহী এ হাটে আশপাশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারী ও খামারিরা যানবাহনযোগে গরু নিয়ে আসেন ন্যায্যমূল্য পাওয়ার আশায়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে বৈরী আবহাওয়ায় ক্রেতা কম থাকায় বিকিকিনি কম হচ্ছে বলে তারা জানান।
অন্যদিকে, হাটে পশুর সরবরাহ বাড়ায় দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। তারা জানান, হাটে গরুর দাম আগের তুলনায় তেমন বাড়েনি। বাজারদর স্বাভাবিকই রয়েছে। তবে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় বড় গরুর মালিক ও খামারিদের দুশ্চিন্তার অন্ত নেই।
পহরডাঙ্গা হাট কমিটির সার্বিক দায়িত্বপ্রাপ্ত ইজারাদার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সেলিম সিকদার বলেন, ছিনতাই, পকেটমার, বাটপার, জাল টাকা লেনদেন রোধ তথা ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় কয়েকটি স্তরে পুলিশি পদক্ষেপসহ স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেয়া হয়েছে। কোনো পশু অসুস্থ হলে তার চিকিৎসার জন্য ভেটেরিনারি ডাক্তারের একটা টিম রয়েছে আমাদের হাটে। এছাড়া সাউন্ড সিস্টেমের মাধ্যমে হাটে আগত সকলকে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে অবগত করা হচ্ছে।
এমএসএম / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ