ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বিএম ডিপোর অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারকে সীতাকুণ্ড সমিতি-ইউকের অর্থ সহায়তা প্রদান


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৫-৭-২০২২ দুপুর ২:০

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের মাঝে সীতাকুণ্ড সমিতি-ইউকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সীতাকুণ্ড সমিতি-ইউকের প্রতিষ্ঠাতা আহ্বাক ও বর্তমান উপদেষ্টা আলিম উল্লাহ রাহাতের সভাপতিত্ব এবং মো. আশ্রাফুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম।

গত শনিবার  বিকাল ৩টায় সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড সমিতি ইউকের প্রতিনিধি বিশিষ্ট কবি ও সাংবাদিক মিল্টন রহমান, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউল আলম মুরাদ, বিশিষ্ট ব্যবসায়ী  আ.ফ.ম বোরহান, সাংবাদিক মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু।

উক্ত অনুষ্ঠানে বিএম ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের পরিবারের মাঝে অন্তত ৬ লাখ টাকার অর্থ সহায়তা করা হয়। উক্ত অর্থ সহায়তা  পাওয়ার পর নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যদের আহাজারিতে পৌর মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিখোঁজ পরিবারগুলো বিএম ডিপোর কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ করে কান্নায় ভেঙে পড়েন। 

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ