বোয়ালমারীতে প্রতিহিংসার কবলে পেঁপে বাগান
ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিপক্ষের প্রতিহিংসার আগুনে পুড়েছে একটি মূল্যবান পেঁপে বাগান। সোমবার (৪ জুলাই) গভীর রাতে এ হিংসাত্মক ঘটনাটি ঘটেছে উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাগানটির দেড় শতাধিক পেঁপে গাছ কেটে ও উপড়ে ফেলে ভুক্তভোগীর ব্যাপক ক্ষতিসাধন করেছে বলে জানা গেছে।
জানা যায়, একই ইউনিয়নের বান্দুকগ্রামের মৃত্যুঞ্জয় মালো উপজেলা সদরের এক ব্যবসায়ীর মালিকানাধীন কান্দাকুল গ্রামের একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। এ বছর তিনি বিশাল পুকুরটি চার চালায় রোপণ করেছেন দুই শতাধিক পেঁপে গাছ, যে গাছগুলোতে অল্প কিছুদিনের মধ্যেই ফল আসতো বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। কিন্তু দুঃখের বিষয়, সোমবার রাতের কোনো এক সময় কে বা কারা বাগানটির দেড় শতাধিক বাড়ন্ত চারাগাছ কেটে ও উপড়ে ফেলে প্রতিহিংসা চরিতার্থ করে। সকালে পুকুর চালায় গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে মুষড়ে পড়েন মৃত্যুঞ্জয়।
তিনি বলেন, পুকুরটির চারপাশে উচ্চফলনশীল জাতের দুই শতাধিক পেঁপে গাছ লাগিয়েছিলাম। অচিরেই এগুলো ফল দেয়া শুরু করত। ভালো পরিচর্যা পেলে এসব গাছ থেকে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব হতো। কিন্তু কোন দুষ্টচক্রের রোষানলে পড়লাম বুঝতে পারছি না। এলাকায় আমার সাথে কারো শত্রুতা নেই। তবে কিছু অসাধু লোক বিকেল-সন্ধ্যায় পুকুর চালায় এসে বাজে আড্ডা দেয়। এদের দ্বারা এমন অঘটন ঘটানো সম্ভব বলে মন্তব্য করেন মৃত্যুঞ্জয় মালো। এ ঘটনায় থানায় একটি জিডি করবেন বলে জানান তিনি।
এমএসএম / জামান
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান
পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ
ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার