ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাই‌ল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলো‌মিটা‌র যানজট


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-৭-২০২২ সকাল ৯:৪৭

ঈদুল আজহা‌কে কেন্দ্র ক‌রে টাঙ্গাই‌লের মহাসড়‌কে গাড়ির চাপ বাড়‌ছে। বুধবার (৬ জুলাই) রাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২৫ কি‌লো‌মিটার সড়‌কে যানজটের সৃষ্টি হয়েছে। এ‌তে ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছেন চালক ও যাত্রীরা।

এ‌দি‌কে, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা গরুবাহী ট্রাক ব্যতীত যাত্রীবা‌হী প‌রিবহন সেতুর গোলচত্বর হ‌য়ে ভুঞাপুর-তারাকা‌ন্দি দি‌য়ে ঘু‌রে মহাসড়‌কে প্রবেশ কর‌ছে। এ‌তে ওই সড়‌কেও কিছু কিছু এলাকায় প‌রিবহ‌নে ধীরগ‌তি র‌য়ে‌ছে। ত‌বে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভাবিক কর‌তে পু‌লিশ মহাসড়‌কের বি‌ভিন্ন স্থা‌নে ওয়াচ টাওয়ার স্থাপন ক‌রেছে‌।

মহাসড়‌কে দা‌য়িত্বরত পুলিশ সদস্যরা জা‌নি‌য়ে‌ছেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ এবং মহাসড়‌কে ফিটনেসবিহীন বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার দুই লেনের সড়ক একমুখী করেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন এলেঙ্গা থেকে সেতুর দিকে যাচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন সেতু পার হয়ে ভূঞাপুর সড়ক হয়ে এলেঙ্গা হয়ে ঢাকায় যাচ্ছে। তবে উত্তরবঙ্গ থেকে গরুবাহী ট্রাক একমুখী সড়কের আওতার বাইরে রয়েছে।

মহাসড়‌কের এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, বুধবার রা‌তের দি‌কে মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব পা‌ড় হ‌তে এ‌লেঙ্গা পর্যন্ত তিনটা ব্রিজের কা‌ছে গা‌ড়ি বিকল হওয়ায় এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ত‌বে এখন গা‌ড়ি চলাচল ধীরগ‌তি র‌য়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ফিটনেসবিহীন বিকল হওয়া কয়েকটি যানবাহন রেকার দিয়ে সরাতে সময় লেগেছে। এছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। ধীরে থীরে পরিস্থিতি স্বাভাবিক হবে।

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত