ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জমে উঠেছে শিয়ালমারি পশুর হাট, চাহিদা বেশি মাঝারি গরুর


মহিবুল ইসলাম মুকুল, জীবননগর photo মহিবুল ইসলাম মুকুল, জীবননগর
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ৪:৮
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারি গরুর হাটে কোরবানির পশুর কেনা-বেচা জমে উঠেছে। চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে বড় গরুর হাট শিয়ালমারীতে  কোরবানির গরু-ছাগল কেনা-বেচা ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার (৭ জুলাই) শিয়ালমারি হাটে সরজমিন দেখা যায়, কোরবানির পশুর ভিড়ে পা ফেলার জায়গা নাই। এছাড়াও এখানকার ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়  গত বছরের চেয়ে দাম কিছুটা কম। আবার কারো মতে দাম এবার বেশি। 
 
হাটে গিয়ে দেখা গেছে, ছোট সাইজের গরু ৬০ থেকে ৮০ হাজার টাকা। মাঝারি সাইজের গরু এক লাখ থেকে দেড় লাখ টাকা। এছাড়াও বড় গরুর দাম চাওয়া হচ্ছে ২ লাখ থেকে ৪ লাখ টাকা। তবে এবার ঈদে মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। 
 
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের কেরামত আলী ৩টি গরু নিয়ে এসেছেন। দুপুর ১টার দিকে তিনি একটি গরু বিক্রি করেছেন ৭৫ হাজার টাকায়। অন্য দুটি গরু বড় সাইজের হওয়ায় ক্রেতারা দরদাম করে চলে যাচ্ছেন। তার আশা এই হাটে তার সব গরুই বিক্রি হবে। তিনি দাবি করেন, গত বছরের চেয়ে এবার তুলনামূলকভাবে দাম কিছুটা কম। 
 
এদিকে ক্রেতারা মনে করছেন, গত বছরের চেয়ে এবার গরুর দাম বেশি। হাটে গরু বেচতে আসা রায়পুর ইউনিয়নের সালাম মিয়া বলেন, গত হাটের চেয়ে এই হাটে গরুর দাম কম। আমি একটি মাঝারি সাইজের গরু নিয়ে এসেছি এবং তার দাম চাচ্ছি ১ লাখ ২০ হাজার টাকা। তবে ক্রেতারা বলছেন ৮০ থেকে ৯০ হাজার টাকা। তাই দরদামে না বনলে শুক্রবার খালিশপুর গরুর হাটে বিক্রি করব।
 
কোরবানির গরু কিনতে আসা শাহীন মিয়া বলেন, আমি কোরবানি দেয়ার জন্য একটি মাঝারি সাইজের গরু কিনতে এসেছি। তবে বাজার ঘুরে যেটি মনে হলো গরুর দাম এবার একটু বেশি। তারপরও এখনো সময় আছে, কাঙ্ক্ষিত বাজেটের মধ্যে একটি গরু কিনতে পারব বলে আমি মনে করি।
 
গরু বিক্রি করতে আসা খামারি রবজেল মিয়া বলেন, গোখাদ্যসহ সব খাদ্যের দাম বেশি হওয়ায় এবার তার লাভ নাও হতে পারে। তবে তিনি আশা করছেন তার গরু ভালো দামেই বিক্রি হবে। 
 
জীবননগর প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, কোরবানির পশু বিক্রির উদ্দেশ্যে উপজেলায়  ৬ শতাধিক খামারি  ৩০ হাজারের  বেশি গরু বাণিজ্যিকভাবে বিক্রির জন্য প্রস্তুত করেছেন। এছাড়া দুই হাজার উপরে গৃহস্থ সব মিলিয়ে ৬ থেকে ৭ হাজার খাসি বাজারে বিক্রি করার জন্য তৈরি করেছেন।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২