ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে অপহৃত গরু ব্যবসায়ী উদ্ধার, ২ অপহরণকারী গ্রেফতার


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ৭-৭-২০২২ বিকাল ৫:৪৭

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত এক গরু ব্যবসায়ীকে উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা। উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম মো. ইসমাইল (৪০)। এ সময় ১ লাখ ৯৯ হাজার টাকাসহ জামান ও সাদেকুর নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। জামান সোনারগাঁওয়ের সাদিপুর এলাকার মো. কাদিরের ছেলে এবং সাদেকুর একই এলাকার আ. আলীর ছেলে। গতকাল বুধবার বিকেলে সোনারগাঁওয়ের কাঁচপুর সোনাপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে  র‌্যাব-১১-এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম ইসমাইল একজন গরু ব্যবসায়ী। আসন্ন ঈদকে সামনে রেখে বিভিন্ন স্থান হতে গরু ক্রয় করে বাজারে বিক্রয় করে থাকেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে একটি অপহরণকারী চক্র তাকে গত মঙ্গলবার গরু বিক্রয়ের কথা বলে সোনারগাঁওয়ের কাঁচপুর সোনাপুর মধ্যপাড়া এলাকায় ডেকে নিয়ে আটকে রাখে। পরবর্তীতে তাকে নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়া এবং প্রাণে মেরে  ফেলার হুমকি দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই ব্যবসায়ীর স্ত্রী তার স্বামীকে বাঁচাতে অপহরণকারীদের ১ লাখ ৯৯ টাকা প্রদান করেন এবং র‌্যাব-১১-এর কাছে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিএসসির একটি টিম গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার বিকেলে সোনাপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে জামান ও সাদেকুর নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করে ও অপহৃত গরু ব্যবসায়ী ইসমাইলকে উদ্ধার করে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব।

এমএসএম / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ