ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ড ট্র্যাজেডি : ডিএনএ পরীক্ষায় আরো ৮ লাশের পরিচয় শনাক্ত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-৭-২০২২ সকাল ৯:৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণে মারা যাওয়াদের মধ্যে যে ২২ জনের পরিচয় জানতে ডিএনএ টেস্ট করা হয়েছিল, তাদের মধ্যে ৮ জনের পরিচয় মিলেছে। বাকি লাশগুলোর ডিএনএ টেস্ট এখনো চলমান রয়েছে। ফলে নতুন শনাক্ত হওয়া ৮ জনসহ এখন পর্যন্ত মারা যাওয়া ৩৬ জনের লাশের পরিচয় শনাক্ত হলো। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা ২২ লাশের মধ্যে ৮ জনের পরিচয় জানা যায়।

শনাক্তরা হলেন- ডিপোর গাড়িচালক আক্তার হোসেন, মোহাম্মদ শাহজাহান, বলভেট অপারেটর মনির হোসেন, ইলেক্ট্রিশিয়ান মো. রাসেল, কাভার্ডভ্যানের হেলপার মোহাম্মদ সাকিব, ডিপোর আইসিটি সুপারভাইজার আবদুর সোবহান ওরফে আবদুর রহমান, লরিচালক আবুল হাশেম এবং বাবুল মিয়া।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, বিএম ডিপোর বিস্ফোরণের পর ২২ মরদেহের শরীর বিকৃত থাকায় এতদিন তাদের পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, গত ৪ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময় রাসায়নিকভর্তি একটি কন্টেইনার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে এখন পর্যন্ত ১০ জন ফায়ার ফাইটারসহ ৫১ জন মারা গেছেন। আহত হয়েছেন ২৩০ জনেরও বেশি মানুষ।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বিএম ডিপোর আট কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে ঘটনার সঠিক কারণ বের করতে বেশ কয়েকটি তদন্ত কমিটিও গঠন করা হয়। তাদের মতে, ডিপোতে থাকা হাইড্রোজেন পার-অক্সাইডভর্তি কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত