নড়াগাতীতে ইজিবাইকের চাপায় শিশু নিহত
নড়াইলের নড়াগাতী থানার টোনা গ্রামে ইজিবাইকের চাপায় সাবিয়া (৬) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাবিয়া টোনা গ্রামের সাদিকুল শেখের মেয়ে ও বড়দিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন জাহান হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ওই দিন সাবিয়া, তার বড় বোন জেবা (৭) এবং প্রতিবেশী তন্বি (৭) সকালে একসঙ্গে মাদ্রায় যায়। মাদ্রাসা শেষে তারা দুপুর ২টার দিকে বাড়ি আসার উদ্দেশ্যে একই সঙ্গে ইজিবাইকযোগে বাড়ির কাছে প্রধান সড়কে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইক সাবিয়াকে চাপা দেয়। স্থানীয়রা তাদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাবিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনায় নেয়ার পথে সাবিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনা সাবিয়ার বড় বোন জেবা আহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, ইজিবাইকটিকে জব্দ করা হয়েছে। স্বজনদের অনুরোধে লাশ পোস্টমর্টেমে দেয়া হয়নি। তাদের জেলা প্রশাসকের অনুমতির কাগজ দাখিল করতে বলা হয়েছে। কাগজ জমা দিলে দাফনের অনুমতি দেয়া হবে। তা না হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
জামান / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ