সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে পুলিশ দুবাই প্রবাসীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে। মৃত রুমি আক্তার (২২) উপজেলার দেওটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাবিয়াপাড়া গ্রামের ওমর আলী হাজী বাড়ির সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সুমন মিয়ার স্ত্রী।
শুক্রবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে ওই নারীর ৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সে উপজেলার বাবিয়াপাড়া এলাকার স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই নারী।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালের দিকে পরিবারের সদস্যদের অগোচরে রুমি বসতঘরের নিজ শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহতের ননদ আসমা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে নিজ শয়নকক্ষ থেকে ভাবিকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে বাড়ির লোকজনের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি