ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে জীবননগরে সাংবাদিকদের মানববন্ধন


মহিবুল ইসলাম মুকুল, জীবননগর photo মহিবুল ইসলাম মুকুল, জীবননগর
প্রকাশিত: ১২-৭-২০২২ দুপুর ৪:৩
মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে জীবননগর শহরের প্রাণকেন্দ্র জীবননগর বাসস্ট্যান্ডে ট্রাফিক আইল্যান্ডের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মির পাশাপাশি বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
 
জীবননগর সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা সামসুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম- সাধারণ সম্পাদক চাষি রমজানের উপস্থাপনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজি সামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আতিয়ার রহমান, হাসাদহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, সাংবাদিক আকিমুল ইসলাম, মিথুন মাহমুদ, জহুরুল হক, আব্দুল হাকিম, মুকুল, রাসেল হোসেন মুন্না, মুতাচ্ছিন বিল্লাহ, ইন্তাজ হোসেন, একে এম মুজাহিদ, নয়ন আহম্মেদ, সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এসময় সাংবাদিকদের কর্মসুচির সাথে সংহতি প্রকাশ করেন জীবননগর পৌর আওয়ামীলীগের সভাপতি মুন্সী নাসির উদ্দিন ও বাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান।
 
এ সময়  বক্তারা বলেন, ‍“একজন গণমাধ্যমকর্মী নিখোঁজ হওয়ার পর,তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। দু:খজনক ভাবে পাঁচদিন পর তার মরদেহ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে জিডি করার পরেও প্রশাসন সে ব্যাপারে রহস্যজনক কারণে  গুরুত্ব না দেয়ায় সাংবাদিক রুবেলের মৃত্যু দেখতে হলো। তাই রুবেলের হত্যার রহস্য উন্মোচন ও নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি । মানববন্ধনে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন গণমাধ্যমকর্মীরা।”
 
উল্লেখ্য, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল গত ৩ জুলাই নিখোঁজ হয় এবং ৭ জুলাই কুষ্টিয়া গড়াই নদীতে তার অর্ধ-গলিত লাশ পাওয়া যায়।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব