ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় খাদ্য গুদামে ৩ ট্রাক নিম্নমানের চাউল


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২২ দুপুর ২:৪৮

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ৮ জুলাই মধুখালি থেকে গাংজগদিয়া খাদ্য গুদামে ৩টি ট্রাক বোঝাই নিম্নমানের চাউল আসায় তা এখনো আনলোড করেনি ওসি এসএসডি মোঃ আলী আজাহার। চাউল নিম্নমানের (পচা চাউল) গুডাউনে আসার খবর পেয়ে নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং চাউল ট্রাক থেকে নামাতে নিষেধ করা সহ চাউল ফেরত পাঠাতে বলেন। তিনি আরও বলেন সংসদ উপনেতা এলাকা, এখানকার মানুষ এই পচা চাউল খাবে তা হয়না। নগরকান্দা ওসি এলএসডি মোঃ আলী আজাহার বলেন, প্রায় দুইমাস আগে আমাদের গোডাউন থেকে মধুখালি ২১০ টন,আলফাডাঙ্গা ২৩৫ টন চাউল নেয়, আমরা তাদের ভালো চাউল দেই,ভালো চাউলের পরিবর্তে তারা ঈদের তিনদিন আগে গত ৮ জুলাই ৩টি ট্রাক বোঝাই ৬০ টন নিম্নমানের পচা চাউল তারা পাঠিয়েছে। নিম্নমানের চাউল আনলোড না করায় জেলা ফুড অফিসার কাজী সাইফ উদ্দিন ও নগরকান্দা উপজেলা ফুড অফিসার আবজাল হোসেন বলেন যে চাউল এসেছে  নিম্মমানের হউক, পচা হউক,তাতে আপনার কি আপনি নামিয়ে গুডাউনে রাখেন।এছাড়া এই চাউল নামিয়ে না রাখলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলেও জানান। গুডাউনে মাল লোড-আনলোডকারী লিবার সরদার ছরোয়ার বলেন আমার ২৪ বছরের কাজে এমন নিম্নমানের চাউল এই প্রথম দেখলাম,চাউল নিম্নমানের থাকায় তা আমরা নামায়নি। উপজেলা ফুড অফিসার আবজাল হোসেন ঢাকায় থাকায় ও ফোন বন্ধ থাকায় বক্তব্য জানা যায়নি। এবিষয় ফরিদপুর জেলা ফুড অফিসার কাজী সাইফ উদ্দিন এর মুঠোফোনে অনেক চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ