দাগনভূঞায় দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ফেনীর দাগনভূঞা উপজেলা সদরের স্টার রেডিসন কনভেনশন সেন্টারে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান জেলা প্রতিনিধি আজাদ মালদারের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মােয়াজ্জেম হােসেন মালদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, কবি-সাহিত্যিক ও লেখক রেজাউল কবির হেলান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও দিশারী সংগঠনের সাধারণ সম্পাদক খাযেজ আহমেদ, করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়, ভাষা শহীদ সালাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্ধুর বন্ধনের সভাপতি মো. আলমগীর, দাগনভূঞা থানার ওসির প্রতিনিধি এএসআই দেলােয়ার হোসেন, প্যানেল মেয়র-১ নুরুল হুদা সেলিম, প্যানেল মেয়র-২ মো. ফারুক, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল নাদিম, সাবেক ছাএনেতা ও সমাজসেবক মনসুর আহমেদ, সাবেক কাউন্সিলর হাজী আ. রাজ্জাক, সাংবাদিক এ কে আজাদ, এমাম হোসেন এমাম, এমএম সোহেল, নাজমুল হক, শাখাওয়াত হোসেন টিপুসহ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা।
প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এটা জাতি প্রত্যাশা করে। কোনো মিথ্যা সংবাদ কেউ চায় না। সমাজ ও জাতির কল্যাণে মানুষের পাশে থাকুন। তিনি ফায়ার সার্ভিসের প্রয়োজন আছে বলে জানান এবং দাগনভূঞা বাজারে ফুট ওভারব্রিজ ও মহিলা কলেজের জন্য আপ্রাণ চেষ্টা করে যাবেন। তিনি যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে অতিথিদের নিয়ে কেক কাটেন।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied