ফরিদপুর রেল স্টেশন মাস্টারের ওপর হামলা
ফরিদপুর রেল স্টেশন মাস্টারের ওপর হামলার ঘটনায় ভারত থেকে আসা মালবাহী চারটি ট্রেনের পণ্য আনলোড বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। পরে পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্টেশন মাস্টার মো. তাকদির হোসেন বলেন, দেশ ও বিদেশ থেকে আসা পণ্যবাহী ট্রেনের পণ্য আনলোডকে কেন্দ্র করে সৈয়দ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টকে শর্তভঙ্গের কারণে বাতিল করা হয়। এতে প্রতিষ্ঠানটির লোকজন ক্ষুব্ধ হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ২০-২৫ ব্যক্তি এসে স্টেশনে আমার কক্ষে হামলা চালায়। বিষয়টি আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে তারা দ্রুত এসে আমাকে রক্ষা করে। তিনি বলেন, বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট থানার আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, স্টেশনের পন্য আনলোড করাকে কেন্দ্র করে বিরোধ ছিল। আমরা খবর পাওয়ামাত্রই পুলিশ পাঠিয়েছিলাম। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও রেল স্টেশন মাস্টার বা কর্তৃপক্ষ কোনো লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।
প্রসঙ্গত, ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফরিদপুরে রেল স্টেশনে চাল, গম, পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি করে ডিএনকো লিমিটেড, আলাউদ্দিন ট্রেডার্স, ওয়াহিদ কনস্ট্রাকশন, মণ্ডল ট্রেডার্স, মজুমদার ব্রাদার্স, হারন-গফ্ফার লিমিটেড।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied