ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

খুলনায় গা‌ছে বেঁধে নারী নির্যাত‌নের ঘটনায় গ্রেপ্তার ২


খুলনা ব্যুরো photo খুলনা ব্যুরো
প্রকাশিত: ১৬-৭-২০২২ দুপুর ১২:১১

খুলনার কয়রা উপজেলার গিলাবা‌ড়ি কু‌পির মো‌ড়ে সন্তানদের সামনে মাকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় ২ আসামিকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। শ‌নিবার সকা‌লে গ্রেপ্তা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন কয়রা থানার প‌রিদর্শক (তদন্ত) ইব্রাহিম আলী।

তি‌নি জানান, মামলার পরপরই আসামি আরাফাত হোসেন ও সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তা‌রে অ‌ভিযান অব‌্যহত র‌য়ে‌ছে।

এর আ‌গে ঘটনার ৪ দিন প‌রে ভিকটিমের পিতা আব্দুল গফফার গাজী বাদী হয়ে শুক্রবার (১৫ জুলাই) রা‌তে ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প‌র কয়রা থানা পু‌লিশ অ‌ভিযা‌নে নে‌মে ২ জন‌কে ‌গ্রেপ্তার ক‌রে।

উল্লেখ্য, ঈদের পরদিন সোমবার ( ১১ জুলাই) সকালে প্রতিপক্ষ জোরপূর্বক আব্দুল গফফার গাজীর জমিতে ঘর নির্মাণ করতে চায়। এ সময় তার মেয়ে শামিমা নাসরিন ও তার ভাবি সালমা খাতুন ঘর নির্মাণে বাধা দেন। তখন প্রতিপক্ষ শামীমাকে বাড়ির ভেতর থেকে বের করে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে অমানুষিক নির্যাতন করে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বর্তমানে আহত শা‌মীমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জামান / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ