খুলনায় মদ্যপ অবস্থায় বান্ধবীসহ তরুণ আটক
খুলনায় মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো ও অসামাজিক কার্যকলাপের দায়ে দুই তরুণ-তরুণীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। আজ শনিবার (১৬ জুলাই) সকালে র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য জানান।
আটকরা হলেন- মহানগরীর মুজগন্নী উত্তরপাড়ার শাওন কাজী (২১) এবং মেহেরিন জান্নাত মারিয়া (১৮)।
র্যাব জানায়, শুক্রবার রাতে র্যাব-৬-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মহানগরীর লবণচরা থানা এলাকায় কতিপয় তরুণ-তরুণী অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১১টা ২০ মিনিটে র্যাব সদস্যরা ওই এলাকার দারোগার ভিটা এলাকায় পৌঁছান। সেখানে গিয়ে তারা দেখতে পান এক তরুণ এক তরুণীকে নিয়ে রাস্তার ওপর বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছেন। পরে র্যাব সদস্যরা মোটরসাইকেলের গতিরোধ করে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা মদ্যপান করেছেন বলে স্বীকার করেন। এরপর তাদের আটক করা হয়।
আটকদের নামে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
জামান / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার