ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে বেড়েই চলেছে চুরি ছিনতাই


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ১১:৩৭

মুন্সীগঞ্জ জেলা সদরে দিন দিন বেড়েই চলছে চুরি ও ছিনতাইয়ের মত ঘটনা। এসব ঘটনায় চোর আতঙ্কে দিন কাটছে পৌরবাসির। নিরিবিলি ও ফাকা বাড়িতে সুযোগ বুঝে চুরি এবং প্রকাশ্য দিবালোকে স্বর্ণালংকার ছিনতাই করে নিচ্ছে চোর ও ছিনতাইচক্র। গবাদিপশু থেকে শুরু করে টাকা, স্বর্ণালংকার, ঘরের আসবাপত্র, এমনকি গ্যাসের বোতল চুরিতে মেতে উঠেছে চক্রটি।

সম্প্রতি শহরের উপকণ্ঠে সংবাদপত্র বিক্রেতার নিজ বাসায় প্রকাশ্য দিবালোকে ঘরের দরজা ভেঙ্গে ৬ ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি হয়েছে। ভুক্তভোগির অভিযোগ , ঘরের তালা ভেঙ্গে সব কিছু লুটে নেয় চক্রটি। প্রকাশ্য দিবালোকে এমন উদ্ভব ঘটনা এলাকায় জন্ম দিয়েছে আতঙ্ক।

গত রোববার ডায়াবেটিস রোগে আক্রান্ত দিপ্তী সাহা (৫৫) ভোর বেলা হাটাহাটি করার জন্য বের হন। ইদ্রাকপুর এলাকার হেলমেট পড়া দ্ইু মোটর সাইকেল আরোহি চাকু দেখিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগি জানান , এমন ঘটনা ঘটবে আমি কল্পনাও করতে পারি নি। তবে হেলমেট পড়া থাকায় তাদের চিনতে পারিনি। ঘটনার বরাত দিয়ে ভোরবেলা হাটাচলা কারীরা জানান , এমন ঘটনা হলে তো আমাদের বাসা থেকে বের হওয়া দুষ্কর হয়ে পড়বে। নিরাপত্তাহীনতায় ভোগছেন ইদ্রাকপুর এলাকার সাধারন মানুষ।

শুধু তাই নয় গোয়াল পাড়া এলাকায়ও চুরির ঘটনা নতুন কিছু নয়। বেশ কিছুদিন আগে শহরের পৌরমার্কেট এলাকায় রং এর মেলা দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি পৌর এলাকার বেশ কয়েকটি গ্রামেও গবাদিপশু চুরি হয়ে যাচ্ছে। কোন কিছুতেই থামানো যাচ্ছে না চোরচক্রদের। তবে বেশ কয়েকটি ঘটনায় থানায় অভিযোগ করা হলেও অভিযোগ তদন্তের মধ্যেই আটকা পড়ে আছে। যার ফলোশ্রুতিতে চোর ও ছিনতাই চক্রের মূল হোতারা থাকছে সেই ধরা ছোয়ার বাইরে।

অপরাদ বিশ্লেষকরা বলছেন , চোর ও ছিনতাইয়ের মত এসব অপরাধ নির্মূল করতে হলে পুলিশকে আরো ভিন্নধর্মী উদ্দোগ গ্রহন করতে হবে। অভিযোগ তদন্তের মধ্যে সীমাবদ্ধ না রেখে তদন্তের গতি আরো বৃদ্ধি করতে হবে। তাহলেই আসল চোর ও ছিনতাইচক্র ধরা সম্ভব।

অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ) মিনহাজুল ইসলাম বলেন , চোর ও ছিনতাই রোধে নিজেদের আগে সচেতন হতে হবে। সম্প্রতি- চুরির ঘটনা শুনেছি । তবে আমরা এসব অপরাধ নিমূর্লে যথেষ্ট তৎপর। গত মাসেও চুরির মালামাল উদ্ধার করা হয়েছে। এসব অপরাধ দমনে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। 

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা