ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ব্যবসায়ীর ওপর হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ১২:১৮

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের চুমুরদি গ্রামের ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আক্কাস আলী সাহেদের ওপর হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার (১৭ জুলাই) বিকেলে চুমুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।  এ সময় ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়।

মানববন্ধনে চুমুরদি ইউনিয়নের বাসিন্দা ও ঠিকাদার মনির কাজী জানান, তার ভাগ্নে ইঞ্জিনিয়ার আক্কাস আলী সাহেদ একজন জনদরদি ও সমাজসেবক ব্যক্তি হিসেবে সাধারণ মানুষের জন্য কাজ করেন। তিনি এলাকার মসজিদের জন্য ৮০ লাখ টাকা ব্যয়ে একটি জমি কিনে ওয়াকফ করে দেন। এটি কিছু মানুষের ভালো লাগেনি।

তিনি অভিযোগ করে জানান, সম্প্রতি টিটু মোল্যা নামে এক ব্যক্তি আক্কাস আলীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। আক্কাস আলী তাকে এক লাখ টাকাও দেন। তারপরও তারা গত ঈদের রাতে মসজিদের মিটিং শেষে বের হওয়ার সময় লাঠিসোঠা নিয়ে হামলা করে আক্কাস আলী সাহেদকে আহত করে। তিনি এ ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে অংশ নিয়ে আক্কাস আলীর মা আবেজান বেগম জানান, তারা মেম্বারকে মারবে, তার বড় ভাইকে মারবে। তাহলে আমরা এই দেশে থাকব কিভাবে? আমরা এর বিচার চাই।

মানববন্ধনে চুমুরদি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাজী আব্দুস সালাম জানান, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের।

উল্লেখ্য, গত ঈদুল আজহার রাতে চুমুরদি স্কুল মাঠ জামে মসজিদের কমিটি গঠন নিয়ে এশার নামাজের পরে মিটিং হয়। মিটিংয়ে দুপক্ষের বাদানুবাদের একপর্যায়ে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদ কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আক্কাস আলী সাহেদের ওপর হামলা হয়। খবর পেয়ে থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় আক্কাস আলীর মামা মনির কাজী ৯ জনকে আসামি করে চাঁদা দাবি ও হামলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার ৯নং আসামি মাসুদকে গ্রেফতার করে। এ নিয়ে চুমুরদি গ্রামে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা চলছে।

এর আগে গত শুক্রবার বিকেলে চুমুরদি হরিখোলা মাঠে অপর পক্ষ চাঁদা দাবি ও হামলার অভিযোগে মামলা দায়েরের প্রতিবাদে সভা করে।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা