রাজধানীর আদাবর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর আদাবরে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে আদাবর থানা-পুলিশ। আজ সোমবার রাতে স্থানীরা ও বাড়ির মালিকের দেওয়া খবরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় নিহত নারীর লাশ। নিহতের নাম সৈয়দা সিনথিয়া (২৮)
বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ। তিনি বলেন, আদাবর এলাকার ১২ নম্বর রোডের ৬৮৭ নম্বর বাড়ির পাঁচ তলার একটি ফ্ল্যাট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এই বাসায় নিহত নারী ও তার স্বামী থাকতেন। তাদের কোনো ছেলে-মেয়ে নেই। ভাড়াটিয়া ফরমে তাদের স্থায়ী ঠিকানা ঢাকার মগবাজার উল্লেখ করা রয়েছে।
ওসি আদাবর,আরও জানান, নিহত নারী ও তার স্বামী ২০২০ সাল থেকে এই বাসায় ভাড়া থাকতেন। নিহতের স্বামীর নাম সামিউ বীন রাব্বানী। উল্লেখঃ তাদের কোনো পেশা ছিলো না। বাড়ির ভাড়া টাকা দিতে পারছিলেন না তারা। পরে গত ১৫ জুলাই রাব্বানী বাড়ি যাচ্ছেন এসে ভাড়ি ভাড়া দিবেন বলে জানিয়েছিলেন। ১৫ তারিখ বাড়ির নিচে এসে স্বামীকে বিদায়ও দিয়েছেন,সিনথিয়া। এরপর থেকে তার আর কোনো আলাচারিতা পাওয়া যায়নি। আজ পচা দূরগন্ধ ছড়ালে বাড়ির অন্য বাসিন্দাদের সন্দেহ হলে বিষয়টি বাড়ি মালিককে জানান। বাড়ির মালিক বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে সিনথিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
কত মাস ও কত টাকা ভাড়ি ভাড়া বাকি জানতে চাইলে এ বিষয়ে জানেন না বলে জানান তিনি।
নিহত নারীর মরদেহ উদ্ধার পরবর্তী সময় আইনগত প্রক্রিয়াধীন বলে জানান আদাবর থানা-পুলিশ
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied