ফরিদপুরে ভোটার তালিকায় মৃত ও দ্বৈত ভোটারসহ একাধিক ত্রুটি থাকার অভিযোগ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোটার তালিকায় মৃত ও দ্বৈত ভোটারসহ একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ জুলাই) বিকেলে এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন প্রার্থী মোসা. কাকুলী বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোটগ্রহণ ২৩ জুলাই নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়। তবে নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় ব্যাপক ত্রুটি থাকায় এলাকার অভিভাবকদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকায় দ্বৈত ভোটার আছে ২৮ জন, মৃত ব্যক্তি ভোটার হয়েছেন ৩ জন, শতাধিক প্রবাসী ব্যক্তি ভোটার হয়েছেন। এছাড়া কিছু শিক্ষার্থীর বাবা-মা কেউ ভোটার হতে পারেননি।
জানা গেছে, বর্তমান ভোটার তালিকা দিয়ে যদি ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোটগ্রহণ করা হয়, তাহলে এলাকায় ব্যাপক সংঘাতের সম্ভাবনা রয়েছে। আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে। এ অবস্থায় ২৩ জুলাইয়ের ভোটগ্রহণ স্থগিত এবং ভোটার তালিকা সংশোধন করে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি অভিভাবক ও এলাকাবাসীর।
নগরকান্দার চাঁদহাট বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, শ্রেণি শিক্ষকদের দায়িত্ব দিয়ে ভোটার তালিকা তৈরি করেছি। তাদের দায়িত্ব অবহেলার কারণে এসব ত্রুটি হয়েছে।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর