জীবননগরে খেলোয়াড়দের মাঝে ফুটবল ও ক্রীড়াসামগ্রী বিতরণ
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এবং ফুটবল খেলায় যুবসমাজকে উৎসাহ প্রদানের জন্য খেলোয়াড়দের মাঝে ফুটবল ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। জীবননগর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে এ সমগ্রী বিতরণ করেন।
এ সময় খেলোয়াড়দের পক্ষে ফুটবল ও ক্রীড়াসামগ্রী গ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক ও আলোকিত ফুটবল একাডেমীর পরিচালক কাজী মামুনুজ্জামান আদুন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- বাংলা টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতনিধি মামুন মোল্লা, ঊষা বাংলাদেশের সম্বন্বয়কারী মো. আলমগীর হোসেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আলী হায়দার, জসীম উদ্দিন, মাই টিভির প্রতিনিধি মিথুন মাহমুদ প্রমুখ।
এ সময় সাবেক পৌর মেয়র ও জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বেরিয়ে আসার একমাত্র উপায় হল খেলাধুলা। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত খেলাধুলার প্রতি উৎসাহ দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় জীবননগরের যুবসমাজকে মাঠে ফিরিয়ে আনার জন্য, সেই সাথে জীবননগরের হারানো ফুটবল ঐতিহ্যকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমার এই ক্ষুদ্র প্রয়াস। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি জীবননগর আলোকিত ফুটবল একাডেমী ও এর পরিচালক কাজী মামুনুজ্জামান আদুনকে, যার প্রচেষ্টায় জীবননগরে একটি সুন্দর ফুটবল একাডেমী পরিচালিত হচ্ছে।
জীবননগর আলোকিত ফুটবল একাডেমীর পরিচালক কাজী মামুনুজ্জামান আদুন বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য খেলার কোনো বিকল্প নেই। এছাড়া বর্তমান সমাজে যুবকদের মাদকের গ্রাস থেকে বের করে আনার জন্য খেলাধুলার অবদান অপরিহার্য। সেক্ষেত্রে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে একটি আলোকিত ফুটবল একাডেমী প্রতিষ্ঠার মধ্যদিয়ে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি জীবননগরের সকল যুবককে খেলাধুলার প্রতি আকৃষ্টসহ ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার। এছাড়াও আমি আশা করি সরকারিভাবে সাহায্য ও সহযোগিতা পেলে জীবননগর আলোকিত ফুটবল একাডেমী আরো উন্নতির দিকে ধাবিত হবে। জীবননগরের সকল সাংবাদিককে আলোকিত ফুটবল একাডেমীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
Link Copied