আওয়ামী বিরোধীদের নিয়ে উপজেলা শিল্পকলার কমিটি গঠনে আওয়ামী লীগ নেতাদের ক্ষোভ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শিল্পকলা একাডেমির কমিটিতে আওয়ামী বিরোধীদের একতরফা প্রাধান্য থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্বাধীনতার স্বপক্ষের সাংস্কৃতিক কর্মীরা।
সম্প্রতি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা শিল্পকলা একাডেমির কমিটি গঠনকে কেন্দ্র করে বোয়ালমারীর আওয়ামী লীগের নেতাকর্মী ও স্বাধীনতার পক্ষের সাংস্কৃতিক কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। গঠনতান্ত্রিক নিয়ম উপেক্ষা করে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বিএনপির কেন্দ্রীয় নেতা শাহ মো. আবু জাফরের আপন ভাগ্নে এবং ব্যক্তিগত সহকারী শাহ জাফর, টেকনিক্যাল কলেজের অধ্যক্ষকে সাধারণ সম্পাদক এবং সাবেক জাসাস কর্মীদের প্রাধান্য দিয়ে উপজেলা কমিটি গঠন করায় এ ক্ষোভের সৃষ্টি হয়।
বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল রেজা এবং উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দেন।
এম এম মোশাররফ হোসেন বলেন, কমিটি গঠনের ব্যাপারে আমি কিছু জানি না। সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল বলেন, বিএনপি শাসনামলে শিল্পকলার একচ্ছত্র আধিপত্য তাদের দখলে ছিল। শুনেছি বিএনপি এবং তাদের অঙ্গসংগঠন জাসাসের কর্মীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তিনি এর তীব্র নিন্দা জানান।
ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রশান্ত সাহা বলেন, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি শুধু সরকারদলীয় উপজেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদকই নই, আমি স্বাধীনতার স্বপক্ষের একজন সাংস্কৃতিক কর্মী। আমাদের পাশ কাটিয়ে অন্ধকারে সরকারবিরোধী লোকদের নিয়ে কমিটি গঠনের তীব্র নিন্দা এবং তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মিডিয়া কর্মীরা। সাপ্তাহিক বোয়ালমারীর বার্তা সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে সাপ্তাহিক বার্তা কার্যালয়ে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব কাজী হাসান ফিরোজ, সমকাল প্রতিনিধি ও সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোটের উপদেষ্টা কাজী আমিনুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ও স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কামরুল শিকদার, দৈনিক সময়ের প্রত্যাশার সম্পাদক লিটু শিকদার, তৈয়বুর রহমান কিশোর, এম এম জামান, সনৎ চক্রবর্তী, মুকুল বোস প্রমুখ।
বিবৃতিদাতারা অবিলম্বে বর্তমানের পকেট কমিটি বাতিল করে গণতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের আহ্বান জানান।
এমএসএম / জামান
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী
আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড
রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী
যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক
জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান
মাগুরা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নবনিযুক্ত পুলিশ সুপারের বিশেষ অভিযান
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
ধামরাইয়ে জমি দখলের চেষ্টা, সাইনবোর্ড ও সিমানা খুঁটি উপড়ে ফেলা ও ভাঙচুরের অভিযোগ
ঠাকুরগাঁওয়ে ১৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত করলো প্রশাসন
Link Copied