বজ্রযোগিনী উপ- নিবাচনে নৌকা প্রতীক প্রার্থী সিরাজের সংবাদ সম্মেলন
সদরের বজ্রযোগিনী ইউনিয়নে উপ- নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নেীকা প্রতীকের প্রার্থী আলহাজ সিরাজুল ইসলামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বজ্রযোগিনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গাজি বাড়ির ওঠানে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নৌকা প্রতীক প্রার্থী সিরাজুল ইসলাম বলেন , আগামি ২৭ জুলাই বজ্রযোগিনী ইউনিয়নে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক আমি ও আমার দলের সহকর্মীরা প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি। গত কয়েক দিন আগে আমার আমার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারনা কাজে বাধা প্রধান এবং আমার ফেস্টুর ও লিফলেট ছিনিয়ে নিয়ে আমাদের লোকজনদের কে হুমকি প্রদান করা হয়।
শুধু তাই নয় নির্বাচনের আগে ও পরে আমার লোকজনদেরকে বাড়িতে থাকতে দিবে না বলে হুমকি দেয় উপ- নির্বাচনে চশমা প্রতীকের আরেক প্রতিদ্বন্দী শাহিন মুন্সির সমর্থকরা। নির্বাচনকে অবাদ ও সুষ্ঠ না করার জন্য তারা বহিরাগদ গুন্ডা এবং এলাকায় ত্রাশের সৃষ্টি করে আসছে। এদিকে নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে করতে আমারা সর্বাত্মত চেষ্টা করছি। আমরা প্রশাসন ও সংবাদকর্মীদের সহায়তা কামনা করি।
এ সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলন আলম দেওয়ান , ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক খোরশেদ শেখ , ৮ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলন আলি হোসেন মৃধা ,বজ্রযোগিনী ইউপি স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক নিপু গাজি , ইউপি আওয়ামীলীগ সদস্য সিরাজ শেখ সহ অন্যান্যরা।
উল্লেখ্য , গত ৫ মে বজ্রযোগিনী ইউনিয়নের ৫ বারের নির্বাচীত চেয়ারম্যান তোতা মিয়া মুন্সির মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শুণ্য হয়ে যায়। তিন মাস পর উক্ত ইউনিয়নে উপ- নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর