ফরিদপুরে মুক্তিযোদ্ধার বাড়িঘরে প্রকৃত হামলাকারীদের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে6 মানববন্ধন
ফরিদপুরের সালথা উপজেলার মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িঘরে হামলা ও ভাংচুরকারীদের চিহ্নিত করে প্রকৃত হামলাকারীদের বিচার ও ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে মামলা থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
সালথা উপজেলার সচেতন মুক্তিযোদ্ধাবৃন্দের আয়োজনে বুধবার বিকেলে সালথা উপজেলার বালিয়াগট্টি বাজারে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার সুভাষ মাস্টারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধারা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন- মাসু মাতুব্বর, কাদের মোল্লা, হাজী সাঈদ আলী, মো. আনিসুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান আবু তাহেরসহ এলাকাবাসী। এ সময় মানববন্ধনকারীরা প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং এই ষড়যন্ত্র, মিথ্যা মামলা থেকে ওয়াদুদ মাতুব্বরকে অব্যাহতি দেয়ার দাবি জানান ।
উল্লেখ্য, গত ৮ জুলাই গট্টি ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের সময় দুষ্কৃতকারীরা মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এঘটনায় এলেম শেখের স্ত্রী বাদী হয়ে থানায় সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামীকরে একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় ঘটনায় ওয়াদুদ মাতুব্বর এখন জেল হাজতে ।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied