আদাবর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার
রাজধানীর আদাবর হাউজিং এলাকার ১২ নম্বর রোডের ৬৮৭ নম্বর থেকে গলায় ফাঁস দিয়ে সৈয়দা সিনথিয়া নামের এক নারীর আত্মহত্যার ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম - সামিউদ্দিন রব্বানী। আজ সকালে তাকে রাজধানীর মিরপুর থানার টোলারবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানাযায়।
বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-২ এর ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা অতিরিক্তি পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।
তিনি জানান, গত সোমবার (১৮ জুলাই) রাতে রাজধানীর আদাবর ১২ নম্বর রোডের ৬৮৭ নম্বর পাঁচ তলা বাসার একটি ফ্ল্যাট থেকে সৈয়দা সিনথিয়া নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে আদাবর থানা পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানী আদাবর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব-২ অভিযুক্তকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর থানার টোলারবাগ এলাকায় অভিযান চালিয়ে নিহতের স্বামী সামিউদ্দিন রব্বানী (২৭)কে গ্রেপ্তার করা হয়।
মামলা ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে উত্তম কুমার জানান, ২০১৩ সালে সিনথিয়ার সঙ্গে ফেসবুকে সামিউদ্দিন রব্বানীর পরিচয় হয়। ২০১৯ সালে তারা পরিবারকে না-জানিয়ে বিয়ে করে এবং আদাবরে একটি ভাড়া বাসায় থাকতে শুরু করে। গত ১৮ জুলাই বাসা থেকে পচা দূর্গন্ধ ছড়ালে ভবনটির বাসিন্দারা বাড়ির মালিককে জানান। বাড়ির মালিকের সংবাদের প্রেক্ষিতে আদাবর থানা পুলিশ ভিকটিমের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ দিকে ১৫ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত ওই নারীর সঙ্গে কি ঘটেছিলো সেটি জানতে গ্রেপ্তারকৃত রব্বানীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান র্যাব।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied