মাকহাটিতে নির্মাণসামগ্রী ছিনিয়ে নেয়ার অভিযোগ
মুন্সীগঞ্জ সদরের মহাখালী ইউনিয়নের ছোট মাকহাটি এলাকায় বাড়ি তৈরির নির্মাণসামগ্রী ছিনিয়ে নেয়ার অভিযোগ এবং টিনের বেড়া ভাংচুরের ঘটনা ঘটেছে। সরেজমিন গতকাল বুধবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে উক্ত ঘটনার চিত্র চোখে পড়ে।
এ বিষয়ে ভুক্তভোগী দিলদার হোসেন জানান, আমি বাড়ি নির্মাণ করার জন্য ২০০ বস্তা সিমেন্ট এবং ৫ টন রড রাস্তার পাশে রেখেছিলাম। মঙ্গলবার ভোরবেলা দেখি স্থানীয় খবিরুল্লা গাজী (৬৫), পিতা- সেরা গাজী, সোনা মিয়া গাজী (৭০), লিটন গাজী (৩৫), এসাদ গাজী (৬৫), লিটন মিয়া, পিতা- হাসমত, নীলচান গাজী (৫১), সোহেল গাজী (৩৫), আলম গাজী (৪৫)-সহ আরো ২০-৩০ জন আমার বাড়ি নির্মাণ করার মালামাল নিয়ে যায় এবং রাস্তার পাশে টিনের বেড়া, ছোট একটি মালামাল রাখার ঘরও ভেঙে দিয়ে যায়। আমরা বাধা প্রদান করলে আমাদের হুমকি প্রদান করে।
প্রত্যক্ষদর্শী আকরাম আলী গাজী ও মনির হোসেন গাজী জানান, আমাদের চোখের সামনে তারা এ ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, অভিযুক্ত খবুল্লা গাজী গং ভুক্তভোগী দিলদারদের কাছ থেকে নাকি জমির কিছু অংশ পাবে। দাবি করা অংশগুলোর জন্য উক্ত ঘটনা ঘটেছে বলে জানা যায়। ছিনিয়ে নেয়া ২০০ বস্তা সিমেন্ট ও ৫ টন রডের বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ ১০ হাজার টাকা।
এদিকে ভুক্তভোগী দিলদারসহ তার পরিবারের সদস্যদের দাবি, তারা সম্পত্তি পেলে নিয়ম অনুযায়ী আমাদের কিংবা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বলতে পারত। ভোরবেলা কিংবা রাতের আঁধারে এ ধরনের ঘটনা তারা ঘটিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত খবুল্লা গাজীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied