ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু, সাংবাদিকদের সাথে মতবিনিময়


মহিবুল ইসলাম মুকুল, জীবননগর photo মহিবুল ইসলাম মুকুল, জীবননগর
প্রকাশিত: ২৩-৭-২০২২ দুপুর ১:৫৭
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই স্লোগান সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে জীবননগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জীবননগর উপজেলা সহকারি অফিসার (ভূমি) তিথি মিত্র,  সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দীন ইসলাম এবং মৎস্য সম্প্রসারণ অফিসার মাহমুদ হাসান।
 
শনিবার (২৩ জুলাই) সকাল ১০টায় জীবন নগর উপজেলা মৎস্য দপ্তরে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
 শনিবার (২৩ জুলাই) থেকে শুরু হওয়া এই মৎস্য সপ্তাহের ইতি ঘটবে আগামী শুক্রবার (২৯ জুলাই)। সভায় এই সপ্তাহকে ঘিরে জীবননগর উপজেলা কে মৎস্য উৎপাদনের অভয়ারণ্য গড়ে তুলতে নানা পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, জীবননগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী শামসুজ্জামান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, সাংবাদিক লিটন, মাই টিভির  মিথুন মাহমুদ, মেহেরপুর প্রতিদিন উপজেলা প্রতিনিধি মিলটন, এবং দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মহিবুল ইসলাম মুকুল। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিস সহকারি আব্দুর রশিদ এবং অফিস সহায়ক মুকুল হোসেন।
 
মতবিনিময় সভায়  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে মাইকিং ব্যানার, পোষ্টার, ফেস্টুনসহ বর্নাঢ্য শোভাযাত্রায় ব্যাপক প্রচারনা চালানো হবে। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ মূল্যায়ন সভা, পুরষ্কার বিতরণ ও সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।
 
উপজেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, জীবননগর উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠান রবিবার (২৪ জুলাই) সকাল  ১০ টায় অনুষ্ঠিত হবে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২