ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জীবননগরে অটো রাইস মিলে বিস্ফোরণ, শ্রমিকের মৃত্যু


মহিবুল ইসলাম মুকুল, জীবননগর photo মহিবুল ইসলাম মুকুল, জীবননগর
প্রকাশিত: ২৪-৭-২০২২ দুপুর ৩:১৯
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নে পেয়ারাতলা নামক স্থানে মা-বাবা এগ্রো ফুডের (অটো রাইস মিল) একটি বয়লার বিস্ফোরিত হয়ে ফয়সাল (১৯) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৪ জুলাই) বেলা ১১টায় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নে পেয়ারাতলায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল লক্ষ্মীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
 
জানা যায়, মা-বাবা এগ্রো ফুড অটো রাইস মিলটি সদ্য নির্মিত। এই অটো রাইস মিলে শতাধিক শ্রমিক  নিয়োজিত। অন্যান্য দিনের মতো ফয়সাল ও তার সহকর্মী রাকিব হোসেন (১৮), জুয়েল (২১) ও আজিজুল (২৪) অটো রাইস মিলের বয়লারের অংশে কাজ করতে আসেন। জুয়েল ও আজিজুল বয়লারের অপর প্রান্তে কাজ করলেও ফয়সাল ও রাকিব বয়লারের অংশে কাজ করছিলেন। পরবর্তীতে যান্ত্রিক ত্রুটির কারণে বয়লারের সম্মুখে একটি চুলায় আগুন ধরে যায়। আগুন ধরার সাথে সাথে রাকিব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও ফয়সাল যেতে না যেতেই বিকট শব্দে চুল্লিটি  বিস্ফোরিত হয় এবং আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে ফয়সাল মৃত্যুবরণ করেন।
 
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও ফয়সালের সহকর্মী রাকিব হোসেন বলেন, আমরা দুজন বয়লারের অংশে কাজ করছিলাম। হঠাৎ বয়লারের সামনে একটি চুলার পাইপে আগুন বের হতে দেখা যায়। তখন ফয়সাল আমাকে চিৎকার করে বের হয়ে যেতে বলে এবং আমি দ্রুত বের হয়ে যাই। কিন্তু ফয়সাল বের হতে না পারায় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশের একটি দল। সেই সাথে আমরা ফয়সালের মৃতদেহ শনাক্ত করি। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিল এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছিল।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২