মুন্সিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে আলোচনা
"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" প্রতিপাদ্য মুন্সিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই ( রবিবার ) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া - মুন্সিগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, সিভিল সার্জন ডাঃ মঞ্জুরুল আলম, জেলা মৎস্য করমকর্তা শামশুল করীম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান।
সভায় জানা যায়, ২৩ জুলাই থেকে ২৯ শে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহে ছোট মাছ, রেনু পোনা ধরা বা মারা মারা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও সারা বছরই মৎস্য আইনে রেনো পুনা নিধন ও অবৈধ চাই দুয়ারী, মশারি জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। এ বিষয়ে জেলা মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে সদরের জমিদারপাড়া এলাকা অধিনস্ত পুকুরে পোনা অবমুক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর