সোনারগাঁওয়ে রাস্তার কাজের উদ্ধোধন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুরে এলাকার উন্নয়নে রাস্তার কাজের উদ্ধোধন করা হয়। গতকাল রোববার সকালে জামপুরের মদনপুর-নরসিংদী পাকা রাস্তা হতে কাঠারাব মসজিদ পর্যন্ত ৬০০ ফুট রাস্তার ইট বসানোর কাজের উদ্ধোধন করেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় মজিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে রাস্তার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া। বিশেষ অতিথি জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মিলন মিয়া, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বুলবুল হোসেন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মনির হোসেন, যুবলীগ নেতা বাবুল ভুঁইয়া। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আব্দুল সালাম ভুঁইয়া, ইয়াকুব ভুঁইয়া, আব্দুল বাতেন ভুঁইয়া, আলাউদ্দিন, হাজী জহিরুল হক, মাওলানা ইয়াহিয়া, সাদেকুর রহমান খোকন, সুজনসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা সভায় প্রধান অতিথি চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া বলেন, জামপুর ইউনিয়নে যে সমস্ত রাস্তাঘাট এখনো মেরামত হয়নি সেগুলো আমি খুঁজে খুঁজে বের মেরামত করে যাব। রাস্তা ঘাট, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে যাব। জামপুর ইউনিয়নবাসীর পাশে আমি সবসময় থাকবো ও মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলব।
এমএসএম / এমএসএম
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত