ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৫:৪৭

নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা খোদাবকস মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, উপজেলা প্রকৌশলী শাইদুল রহমান মিঞা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬